২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বুধবার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। বুধবার বিকেলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বুধবার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। বুধবার বিকেলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে তাকে স্বাগত জানান বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। সশস্ত্র বাহিনী বিভাগে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং তারা নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। সশস্ত্র বাহিনী বিভাগে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল গোলাম মোহাম্মদ, প্রতিরক্ষা সচিব কামরুল হাসান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২০১১ঘ.