ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর উত্তরখানে জমি নিয়ে বিরোধের জের ধরে এক মহিলাকে মারধর করেছে মাদ্রাসা ছাত্ররা। তারা একটি মাইক্রোবাসও পুড়িয়ে দিয়েছে।
উত্তর খান থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, রাজাবাড়ি এলাকায় ইসলাম মিশন মাদ্রাসার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে নূর আফসানা নামে জনৈক মহিলার। মহিলার দাবি তার পক্ষে সুপ্রিম কোর্ট থেকে জমির মালিকানার রায় আছে।
উপ-পরিদর্শক বলেন, শনিবার সন্ধ্যায় নূর আফসানা একটি মাইক্রোবাসে করে এলাকায় এলে মাদ্রাসার কিছু ছাত্র মাইক্রোবাসটিতে (ঢাকা মেট্রো চ ১১ ৮৯৮৬) আগুন ধরিয়ে দেয় ও নূর আফসানা ও তার সঙ্গের লোকজনকে মারধর করে। আগুনে মাইক্রোবাসটি পুরোপুরি ভষ্মীভূত হয়েছে।
উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, এর আগেও ওই জমি নিয়ে বিবাদের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২২৮ঘ.
bdnews24