২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় দ্রুত কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় দ্রুত কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' এর জেলা শাখার উদ্যোগ এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন। মানববন্ধন চলাকালে সংগঠনের নেতারা অবিলম্বে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, যুদ্ধাপরাধীরা দেশ ও জাতির শত্র"। এরা এখনও দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এসব যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সুলতান, মনিরুল ইসলাম, রাব্বুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.