ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তিতুমীর কলেজের সামনে দুর্ঘটনায় এক ছাত্রী আহত হওয়ার ঘটনার জের ধরে শনিবার সকালে ওই কলেজের শিক্ষার্থীরা শতাধিক গাড়ি ভাঙচুর করে।
এ কারণে মহাখালী-গুলশান সড়কে পৌনে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। বন্ধ হয়ে যায় ওই এলাকার সব দোকানপাটও। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা সোয়া ১১টার দিকে আবার গাড়ি চলাচল শুরু হয়।
এদিকে লালবাগ থানা এলাকার পলাশীতে সড়ক দুর্ঘটনায় মাসুম নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। ওই ঘটনায়ও বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে তিতুমীর কলেজের সামনে রাস্তা পারাপারের সময়ে একটি প্রাইভেট কার শামীমা ইসলাম নামে এক ছাত্রীকে ধাক্কা দেয়। আহত শামীমাকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠায়।
আহত ছাত্রী তিতুমীর কলেজের বলে ওই কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল
bdnews24