চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---যথাযথ ধর্মীয় মর্যাদায় বৃহস্পতিবার নগরীতে পবিত্র আশুরা পালিত হয়েছে।
নানা কর্মসূচি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনটি পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
নগরীর বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী 'তাজিয়া' মিছিল এবং মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাহফিল ও কারবালার আত্মত্যাগের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিকালে নগরীর হালিশহর অবাঙালি ক্যাম্প, মাস্টারপুল, সদরঘাট ইমামবাগ ও ঝাউতলা বিহারী কলোনি থেকে তাজিয়া মিছিল বের করা হয়। শিয়া স
bdnews24