২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীর গুলিতে পুরান ঢাকায় দুই ভাই আহত

রাজধানীর পুরান ঢাকার রাজার দেউড়ি এলাকায় বুধবার রাতে সন্ত্রাসীর গুলিতে মনোহারী ব্যাবসায়ী দুই ভাই গুরুতর আহত হয়েছেন। দোকানের ক্যাশবাক্স ভেঙে ১৫ থেকে ২০ হাজার টাকাও নিয়ে গেছে সন্ত্রাসীরা। হাত ও মুখে গুলিবিদ্ধ নীহার বাবু (৪০), ও তার ছোট ভাই বিশ্বজিতকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 07:14 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার রাজার দেউড়ি এলাকায় বুধবার রাতে সন্ত্রাসীর গুলিতে মনোহারী ব্যাবসায়ী দুই ভাই গুরুতর আহত হয়েছেন। দোকানের ক্যাশবাক্স ভেঙে ১৫ থেকে ২০ হাজার টাকাও নিয়ে গেছে সন্ত্রাসীরা। হাত ও মুখে গুলিবিদ্ধ নীহার বাবু (৪০), ও তার ছোট ভাই বিশ্বজিতকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাবার নাম মনিভূষণ বিশ্বাস; বাসা কোর্টহাউজ স্ট্রিটে। কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীহার ও বিশ্বজিত রাত ১১টার দিকে দোকানের মালামাল সাজাতে ব্যাস্ত ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী ক্রেতা পরিচয়ে দোকানে ঢুকে মালামাল দেখতে দেখতে হঠাৎ এলোপাথাড়ি গুলি শুরু করে। হাসপাতালে চিকিৎসাধিন বিশ্বজিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের গুলি করার পর ক্যাশবাক্স ভেঙে ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। অবশ্য এটা ডাকাতি না কি পূর্ব শত্র"তার জের- পুলিশ তা জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/জেকে/২৩১৪ ঘ.