২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা স্থলবন্দরে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ভোমরা স্থলবন্দরে বুধবার ট্রাকচাপায় দুই জন শ্রমিক নিহত হয়েছে। বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গঙ্গারানী। দুর্ঘটনার পর কিছু সময় বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

সাতক্ষীরা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোমরা স্থলবন্দরে বুধবার ট্রাকচাপায় দুই জন শ্রমিক নিহত হয়েছে। বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গঙ্গারানী। দুর্ঘটনার পর কিছু সময় বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। নিহতরা হলেন- সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শহিদ হোসেন (৪৫) এবং জেলা শহরের রসুলপুর এলাকার আব্দুর রাজ্জাক (৪২)। স্থানীয়রা জানান, চায়না ক্লে বহনকারী ভারতীয় একটি ট্রাক মাল খালাস করে বন্দর ছেড়ে যাওয়ার সময় শহিদ ও রাজ্জাককে চাপা দেয় এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়। পুলিশ কর্মকর্তা গঙ্গারানী বলেন, "ট্রাকটি দুই শ্রমিককে চাপা দিয়েই পালিয়ে যায়।" দুর্ঘটনার পরপরই শ্রমিকরা উত্তেজিত হয়ে বন্দরে কার্যক্রম বন্ধ করে দেয়। পরে ভোমরা বন্দর ব্যবহারকারী সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতারা এবং কাস্টমস কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১১ ঘ.