২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম সহনীয় করতে সব রকম ব্যবস্থা নেব: বাণিজ্যমন্ত্রী

জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে 'প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা' নেওয়ার কথা জানালেন নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, ০৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে 'প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা' নেওয়ার কথা জানালেন নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী ফারুক খান। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবস বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, "দ্রব্যমূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে নামিয়ে আনাই আমাদের প্রধান কাজ। ..আমাদের নির্বাচনী ওয়াদার প্রতি আস্থা রেখেই দেশের মানুষ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। সেই আস্থার প্রতি সম্মান দেখাতে বাজারে জিনিসপত্রের দাম কমাতে যা যা করা দরকার তাই করবো।" আগামী কিছু দিনের মধ্যেই বাজারে জিনিসিপত্রের দাম কমে সহনীয় পর্যায়ে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফারুক খান বলেন, "আওয়ামী লীগ সরকার গঠন করবে- এ খবরেই গত কয়েক দিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। আগামী কিছু দিনের মধ্যেই তা আরও কমে একটা সহনীয় পর্যায়ে নেমে আসবে।" সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে নতুন বাণিজ্যমন্ত্রী বলেন, "বাজারে সিন্ডিকেট তখনই হয় যখন সিন্ডিকেটকে কেউ সহায়তা করে। আমাদের সরকার কোনো ধরনের সিন্ডিকেটকে সহায়তা করবে না। উল্টো কেউ যাতে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করতে না পারে তার ব্যবস্থা নিশ্চিত করবে।" মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন উল্লেখ ফারুক খান বলেন, "দ্রব্যমূল্য কমাতে তাদের সহায়তা চেয়েছি।" মন্ত্রী বলেন, "তারা (ব্যবসায়ী নেতারা) আমাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই দাম কমতে শুরু করেছে।" দ্রব্যমূল্য কমাতে সরকার বাজার নিয়ন্ত্রণ (হস্তক্ষেপ) করবে কিনা- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা বাজার নিয়ন্ত্রণ করতে চাই না। আমি মনে করি ব্যবসায়ীরাই বাজার নিয়ন্ত্রণ করবেন। তবে অযৌক্তিক কিছু করলে সরকার অবশ্যই তা দেখবে।" সকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রব্যমূল্য কমিয়ে আনতে এবং নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে সরকার সরাসরি বাজার হস্তক্ষেপ করবে। বিষয়টি ফারুক খানের কাছে উল্লেখ করা হলে তিনি বলেন, "আমার মনে হয় না সরকারকে বাজারে হস্তক্ষেপ করতে হবে। আমাদের ব্যবসায়ীরা সৎ। কেউ হয়তো পরিস্থিতির শিকার হয়ে অন্যায় কিছু করে থাকতে পারেন। ব্যবসায়ীরাও আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা কখনই তাদেরকে অন্য দৃষ্টিতে দেখি না।" সরকার, ব্যবসায়ী স