গাজীপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ফলিত গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ও প্রধান ড. মো. মোশাররফ হোসেনকে একই প্রতিষ্ঠানের অন্য শাখায় বদলি করে আবার স্থগিত করা হয়েছে।
গত ১ জানুয়ারি বৃহস্পতিবার ড. মোশাররফকে এই প্রতিষ্ঠানের উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়কারীর পদে বদলি করা হয়। কিন্তু ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারি ও বিজ্ঞানীদের প্রতিবাদের কারণে রোববার এ বদলি আদেশ স্থগিত করা হয়েছে।
ব্রি'র মহাপরিচালক ড. মো. নূর
bdnews24