২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি জিয়া হলে দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগের দুই কর্মীকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- গোলাম বাকি চৌধুরী ও জিয়াউল হক। দুজনেই বৃহস্পতিবার হলের মধ্যে সংঘর্ষে জড়িত ছিল বলে পুলিশ জানায়। ছাত্রলীগের দুই পক্ষের ওই সংঘর্ষে তিন জন আহত হয়। ঘটনার পর পুলিশ হলে তল্লাশি চালিয়ে ১০টি ককটেলও উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগের দুই কর্মীকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- গোলাম বাকি চৌধুরী ও জিয়াউল হক। দুজনেই বৃহস্পতিবার হলের মধ্যে সংঘর্ষে জড়িত ছিল বলে পুলিশ জানায়। ছাত্রলীগের দুই পক্ষের ওই সংঘর্ষে তিন জন আহত হয়। ঘটনার পর পুলিশ হলে তল্লাশি চালিয়ে ১০টি ককটেলও উদ্ধার করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলের ছাত্ররা বাকি ও জিয়াউলকে দুপুরে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরা দ্জুনই বৃহস্পতিবার সংঘর্ষে জড়িত ছিল।" বৃহস্পতিবার সংঘর্ষের পর ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা জিয়া হলে যান। তারা ঘটনায় জড়িতদের মধ্যে ছয় জনকে চিহ্নিত করে হল কর্তৃপক্ষের কাছে নাম দেন। বাকি ও জিয়াউলের নাম ওই তালিকায় রয়েছে। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাস অস্থিতিশীল করার যে কোনও অপচেষ্টা প্রতিহত করা হবে। এক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।" তিনি বলেন, "ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে যেমন ব্যবস্থা নেওয়া হবে; তেমনি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার সুপারিশও আমরা করেছি।" ২০০১ সালে নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পরপরই দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিভিন্ন হল থেকে বের করে দেয়। এবার নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। তবে পরিস্থিতি শান্ত রাখতে ছাত্রলীগের নেতাদের বেশ তৎপর দেখা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪৩৬ ঘ.