২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নার্সের মৃত্যুর ঘটনায় বেসরকারি হাসপাতালে ভাঙচূর

শহরের এসএসকে সড়কে ইবনে হাসমান হাসপাতালে এক নার্সের মৃত্যুর ঘটনায় সোমবার সন্ধ্যায় ব্যাপক ভাঙচূরের ঘটনা ঘটেছে। শহরের ইবনে হাসমান হাসপাতালের নার্স শুক্তার আত্মীয় স্বজন দাবি করেছেন ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ফেনী, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরের এসএসকে সড়কে ইবনে হাসমান হাসপাতালে এক নার্সের মৃত্যুর ঘটনায় সোমবার সন্ধ্যায় ব্যাপক ভাঙচূরের ঘটনা ঘটেছে। শহরের ইবনে হাসমান হাসপাতালের নার্স শুক্তার আত্মীয় স্বজন দাবি করেছেন ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, কয়েকদিন রোগ ভোগের পর সোমবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইবনে হাসমান হাসপাতালের নার্স শুক্তা রানী দাস (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্তার আত্মীয়-স্বজনের দাবি ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এ অভিযোগ তুলে সন্ধ্যায় তারা হাসপাতালে ব্যাপক ভাঙচূর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনী সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার সরোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি খবরটি শুনেছি। কিন্তু এখন কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের পর জানা যাবে আসলে তার কী হয়েছে।" এ ব্যাপারে ইবনে হাসমান হাসপাতালের কেউ কথা বলতে রাজি হননি। হাসপাতালের চেয়ারম্যান মনির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪১ ঘ.