২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার সরকারি দপ্তর খোলা থাকছে

সরকারি দপ্তরগুলো মঙ্গলবার খোলা থাকবে বলে জানিয়েছেন সংস্থাপন সচিব মো. মোসলেহ উদ্দিন । সোমবার রাত ৮টার পর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (মঙ্গলবার) সরকারি অফিস খোলা থাকছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দপ্তরগুলো মঙ্গলবার খোলা থাকবে বলে জানিয়েছেন সংস্থাপন সচিব মো. মোসলেহ উদ্দিন । সোমবার রাত ৮টার পর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (মঙ্গলবার) সরকারি অফিস খোলা থাকছে।" এর আগে দুপুরে তিনি বলেছিলেন, "সাধারণত ঈদের ছুটি হয় তিন দিন। ঈদের দিন এবং ঈদের আগের ও পরের দিন। কিন্তু রোজা ২৯টি না কি ৩০টি হবে তা আগে কোনভাবেই নির্ধারণ করা সম্ভব নয়। তাই বোঝা যাচ্ছে না ঈদের আগের দিন কী বার হবে। সুতরাং স্বাভাবিকভাবেই আগামীকাল মঙ্গলবার সরকারি অফিস খোলা থাকছে।" সরকারের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হলে যত দ্রুত সম্ভব তা তথ্যবিবরণীর মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি এও বলেন, অফিসে উপস্থিত থাকাটা খুব বেশি জরুরি নয়- এমন কর্মকর্তা ও কর্মচারীরা ইতোমধ্যে মঙ্গলবার ছুটি নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জেকে/এমএইচবি/২০২৫ ঘ.