২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ ঈদ করবে মঙ্গলবার

চাঁদপুর জেলার পাঁচ উপজেলার প্রায় অর্ধশত গ্রামের মানুষ মঙ্গলবার ঈদ উদযাপন করবে। বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা যাওয়ার খবরের ওপর নির্ভর করে এসব গ্রামের মানুষ রোজা ও ঈদ পালন করেন। এবারো এসব গ্রামে দেশের অন্যান্য স্থানের চেয়ে দু'দিন আগে রোজা শুরু হয়। সোমবার তাদের ৩০ রোজা পূর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলার পাঁচ উপজেলার প্রায় অর্ধশত গ্রামের মানুষ মঙ্গলবার ঈদ উদযাপন করবে। বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা যাওয়ার খবরের ওপর নির্ভর করে এসব গ্রামের মানুষ রোজা ও ঈদ পালন করেন। এবারো এসব গ্রামে দেশের অন্যান্য স্থানের চেয়ে দু'দিন আগে রোজা শুরু হয়। সোমবার তাদের ৩০ রোজা পূর্ণ হয়েছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, গত ৩০ আগস্ট মিশর, নাইজেরিয়া ও লিবিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এ খবরে সাদ্রাসহ চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামের লোকজন ৩১ আগস্ট থেকে রোজা রাখা শুরু করে। সে হিসেবে আজ সোমবার ৩০ রোজা পূর্ণ হয়েছে। তাই আগামীকাল মঙ্গলবার হাজীগঞ্জের সাদ্রাসহ চাঁদপুর জেলার ৫ উপজেলার অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে। সকাল সাড়ে ১০টায় মরহুম পীর মাওলানা ইসহাকের বাড়ির সামনে সাদ্রা গ্রামের ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামায়াত হবে বেলা ১১টায় সাদ্রা মাদ্রাসা মাঠে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষও এদিন ঈদ করবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া জাহাগিরিয়া সুফিয়া মমতাজিয়া দরবার শরীফের অনুসারী ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা ইউনিয়নের কাদরিয়া স