২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিদেশিনী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

দেশের পর্যটন শহর কক্সবাজারে নেদারল্যান্ডের এক নাগরিককে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই পর্যটক ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পর্যটন শহর কক্সবাজারে নেদারল্যান্ডের এক নাগরিককে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই পর্যটক ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতেই শনিবার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক শাহীন ভূঁইয়া সানিকে গ্রেপ্তার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন জানিয়েছেন। সানি শহরের মারমেইড রেস্তোরাঁর ব্যবস্থাপক। তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। গত ২৬ সেপ্টেম্বর থানায় সানির বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন ওই পর্যটক। তাতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর রাতে শহরের কলাতলী এলাকার ড্রীম ক্যাসেল হোটেলে ধর্ষণের শিকার হন তিনি। অভিযোগ পাওয়ার পরপরই সানিকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। পুলিশ কর্মকর্তা ইমাম হোসেন রোববার সাংবাদিকদের বলেন, "অভিযোগ পাওয়ার পরই পুলিশ সানিকে ধরার চেষ্টা শুরু করে। শনিবার ওই পর্যটকের ডাক্তারি পরীক্ষাও হয়। তবে প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।" কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক রনজিত বড়