২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় রোববার বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ভোলা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় রোববার বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম সুলতান আহমেদ (৩৮)। মাদ্রাজ ইউনিয়নের লিওলিন গ্রামে সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের ওই ঘটনাটি বলে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীন সালতিয়া। মৃত সুলতানের বাড়ি ওই গ্রামেই। চেয়ারম্যান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুলতান সকালে ধানক্ষেতে কাজ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।" লাশ দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.