২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবনে আবার দুর্ঘটনা, ২ শ্রমিক আহত

র‌্যাংগস ভবনের ৭ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ভবনটি ভাঙার কাজে নিয়োজিত দুই শ্রমিক। এরা হলেন বট্টু মিয়া (২৪) বাড়ি নওগার লস্করপুরে এবং মিজানুর রহমান মিজান (৩০) বাড়ি কুমিল্লায়। ৭ তলা থেকে ৩ তলার লোহার স্তুপের উপর পড়ায় তাদের পায়ের ভিতরে লোহার রড় ঢুকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাংগস ভবনের ৭ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ভবনটি ভাঙার কাজে নিয়োজিত দুই শ্রমিক। এরা হলেন বট্টু মিয়া (২৪) বাড়ি নওগার লস্করপুরে এবং মিজানুর রহমান মিজান (৩০) বাড়ি কুমিল্লায়। ৭ তলা থেকে ৩ তলার লোহার স্তুপের উপর পড়ায় তাদের পায়ের ভিতরে লোহার রড় ঢুকে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় থেতলে গেছে। র‌্যাংগস ভবন ভাঙায় নিয়োজিত এদের সহকর্মী ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "বট্টু মিয়া ও মিজান ৭ তলায় একটি মাচার ওপর উঠে একটি পাঁচ ইঞ্চি দেয়াল ভাঙছিল। দুপুর আড়াইটায় দিকে মাচাটি ভেঙে ৩য় তলায় পড়ে। তারা লোহার স্তুপের উপর পড়ায় দুজনেরই পায়ের ভিতরে লোহার রড় ঢুকে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় থেতলে যায়।" অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেছে। ইসমাইল জানান, বর্তমানে ৭০ জন শ্রমিক র‌্যাংগস ভবন ভাঙার কাজ করছে। ২০০৭ সালের ৩ আগষ্ট র‌্যাংগস ভবন ভাঙার কাজ শুরুর পর ওই বছরের ৮ ডিসেম্বর ১৮তলা থেকে ছয়তলা পর্যন্ত ভবনের ছাদ ভেতরে ধসে পড়ে। এতে ১২ শ্রমিকের মৃত্যু হয়। নিহত সব শ্রমিকদের লাশ অবিকৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর কিছুদিন ভাঙার কাজ বন্ধ ছিল। চলতি বছরের মার্চে বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পুনরায় ভাঙার কাজ শুরু হয়। দ্বিতীয় দফায় ভাঙার সময়ও ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার হয় দেহাবশেষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২১২৪ ঘ.