২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কেবল লাইন ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে একজন কেবল লাইন ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ইফতারের সময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ঢুকে তাকে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে একজন কেবল লাইন ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ইফতারের সময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ঢুকে তাকে হত্যা করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক জানান, নিহত ব্যাবসায়ীর নাম এটিএম শরীয়তউল্লাহ (৫০)। তার বাসা ৪৬৪ উত্তর শাহজাহানপুর। বৃহস্পতিবার ইফতারের আগে নিজের ব্যাবসা প্রতিষ্ঠান 'ট্রাই স্টার মিডিয়া সেন্টার' এ বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এসময় পাশের সেলুনে বসে থাকা অবস্থায় মামুন (৪০) নামে একজন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। সে ডিশের ব্যবসা করত। মাস দুই/তিনেক আগে অস্ত্র, ফেন্সিডিল ও মদসহ র‌্যাবের হাতে ধরা পড়েছিল। পরে জামিনে ছাড়া পায়।" সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের মৃত্যু গেণ্ডারিয়া এলাকায় গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত মো. ফিরোজ (২৮) শুক্রবার মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাসা কেরানীগঞ্জের মীরেরবাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২০৫৪ ঘ.