ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ অক্টোবরের মধ্যে একাত্তুরের যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা। তারা বলেছেন, তা না হলে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগেই ওই তালিকা তৈরি করা হবে।
শুক্রবার ঢাকা ক্লাবে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ফোরামের সমন্বয়ক সাবেক সেনাপ্রধান হারুনূর রশীদ সেক্টর কমান্ডারদের এ দাবি তুলে ধরেন।
তিনি বলেন, "সরকার আগামী ১৫ অক্টোবরের মধ্যে যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করলে সেক্টর কমান্ডারস ফোরাম নিজেদের কাছে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই তালিকা প্রকাশ করবে।"
'যুদ্ধাপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারবে না' নির্বাচন কমিশনের এমন ঘোষণাকে 'শুভঙ্করের ফাঁকি' মন্তব্য করে সাবেক সেনা প্রধান বলেন, "যুদ্ধাপরাধী কে? তাদের চিহ্নিত না করেই নির্বাচন কমিশন ওই ঘোষণা দিয়েছে।"
তিনি আরও বলেন, "জাতিগত ভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধাপরাধীরা আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে কী না? যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করে তাদের নির্বাচনে অংশ না নিতে এবং ভোট না দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হবে।"
'হায় আল্লাহ! এই পবিত্র রমজান মাসে হুজুরদের মুখে আমি কি শুনিলাম' জামায়াতে ইসলামী সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার এই মন্তব্য যথার্থ উল্লেখ করে সাবেক সেনাপ্রধান বলেন, "জামায়াত জন্ম থেকেই ধর্মের নামে অপবিত্র কাজ করছে। তারা মুখে বলবে এক আর করবে আরেক। এটাই ওদের চরিত্র।"
সংগঠনের সভাপতি, মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও সাবেক এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেন, "একানব্বুইয়ের পর জাতি একটা ক্রান্তিলগ্নে এসেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল, তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।"
তিনি বলেন,"আমরা যে তালিকা তৈরি করব তা হবে প্রমাণসহ; যাতে তা টেকসই হয়।"
সম্পাদকদের প্রতি যুদ্ধাপরাধীদের সংবাদ না ছাপানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, "এ বিষয়ে আমরা মিডিয়ার সার্বিক সহযোগিতা চাই।
'যুদ্ধাপরাধীদের ভোট দেব না' 'স্বাধীনতা বিরোধীদের ভোট দেব না' এই দুটি শ্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে জনগণকে উদ্ধুদ্ধ করার কথাও বলেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক।
মতবিনিময় সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ও সি আর দত্ত উপস্থিত ছিলেন।
সম্পাদক ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার, হাসান শাহরিয়ার, জগলুল আহমেদ চৌধুরী, বেবী মওদুদ, ইকবাল সোবহান চৌধুরী, মুঞ্জুরুল আহসান বুলবুল, ফরিদ হোসেন, হারুন হাবিব, সাইফুল আলম, শ্যামল দত্ত প্রমুখ।
মতবিনিময় শেষে সবাই ইফতারে শরিক হন।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের উদ্যোগে সা
bdnews24