২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফরিদ (৩০০ নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফরিদ (৩০০ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ফরিদ দলকা লক্ষ্মীপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি 'চরমপন্থী' দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল) এর ক্যাডার ছিলেন বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোরশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলকা লক্ষ্মীপুর গ্রামের জিয়া খালের পাড়ে একটি 'চরমপন্থী' দলের কয়েকজন ক্যাডার গোপন বৈঠক করছে- এমন খবর পেয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে রাত ২টা ২০ মিনিটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গোলাগুলি হয়। চরমপন্থীরা পালিয়ে যাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফরিদের লাশ উদ্ধার করে। এছাড়া একটি শাটার গান এবং পাঁচটি গুলিও উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা মোরশেদুল জানান, ফরিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি অপহরণ মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩৪ ঘ.