পাবনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে ভিজিএফ (ভারনারেবল গ্র"প ফিডিং) কর্মসূচির ১৪ শ' কেজি চাল পাচারের সময় আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরা হলেন- চেয়ারম্যান আবুল হোসেন (৫০), সচিব সাইদুজ্জামান সরওয়ার (২৮), সদস্য আব্দুস সবুর (৪০) ও চৌকিদার মন্তাজ আলী (৪১)। অভিযুক্তরা পলাতক রয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি জানান, দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য গয়েশপুর ইউনিয়নের জন্য তিনশ' বস্তা চাল বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার রাতে ওই চাল থেকে ৩৫ বস্তা বা ১৪ শ' কেজি চাল আলাদ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রেখে দেন চেয়ারম্যান ও সদস্যরা।
এসব চাল কালোবাজারে বিক্রি জন্য রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পাচারের সময় স্থানীয়রা আটক করে। পরে পুলিশ চাল উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.
bdnews24