২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর শ্যামলীতে ডিসেন্ট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিকেলে আধাঘণ্টা মিরপুর সড়ক অবরোধ করে রাখে। তবে এ সময় কোনও সংঘর্ষ বা ভাঙচুর হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর শ্যামলীতে ডিসেন্ট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিকেলে আধাঘণ্টা মিরপুর সড়ক অবরোধ করে রাখে। তবে এ সময় কোনও সংঘর্ষ বা ভাঙচুর হয়নি বলে জানিয়েছে পুলিশ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেলে শ্যামলীর ডিসেন্ট গার্মেন্টসের দুইশতাধিক শ্রমিক বেতন-ভাতার দাবিতে মিরপুর রোডে অবস্থান নেয়। তারা আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা আজকের (বৃহস্পতিবার) মধ্যে বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দেয়। পুলিশ শ্রমিকদের এ তথ্য জানিয়ে কারখানায় ফেরত পাঠাতে সক্ষম হয়। সড়ক অবরোধের কারণে যানজট তৈরি হয়। তবে প্রচুর পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আগেই তা কেটে যায় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২১৫৩ ঘ.