২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে বাড়ি ফিরল বন্যা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সফল অস্ত্রোপচারের পর মঙ্গলবার বাড়ি ফিরেছে সংযুক্ত জমজ বোনদের একজন বন্যা। দীর্ঘ পাঁচ মাস পরে বাড়ি ফিরল সে। অন্য বোনকে অস্ত্রোপচারের পরে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সফল অস্ত্রোপচারের পর মঙ্গলবার বাড়ি ফিরেছে সংযুক্ত জমজ বোনদের একজন বন্যা। দীর্ঘ পাঁচ মাস পরে বাড়ি ফিরল সে। অন্য বোনকে অস্ত্রোপচারের পরে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। বিএসএমএমইউ-এ এই প্রথম সংযুক্ত জমজ শিশু অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হলো। দেশে এর আগে মাত্র গোটাদুয়েক এ ধরণের জটিল অস্ত্রোপচার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউ-এ বন্যার সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাওয়া উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মেডিক্যাল বিশবিদ্যালয় কর্তৃপক্ষ। দেশে ব্যাপক আগ্রহের সৃষ্টি করা এই জোড়া জমজদের চিকিৎসা ও অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিকুল হক জানান, বর্ষা ও বন্যার যকৃত ছিল মাত্র একটি। শারীরিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বর্ষা বন্যার ওপর নির্ভর করতো। ফলে অস্ত্রোপচারের পরে হয়তো সে বেঁচে থাকার মতো যথেষ্ট শক্তি পায়নি। জন্মের পর শিশু দু'টির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক থাকায় অস্ত্রোপচারের আগে দীর্ঘ পাঁচ মাস তাদের চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে রাখা হয়। সংবাদ সম্মেলনে জোড়া জমজদের অস্ত্রোপচার এবং সুশ্র