২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় শাড়ি আটক, গ্রেপ্তার ১

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড়ে সোমবার ভোররাতে ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ৪১০টি বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 10:09 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড়ে সোমবার ভোররাতে ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ৪১০টি বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করেছে পুলিশ। শাড়ি পাচারের অভিযোগে পুলিশ মাইক্রোবাসের চালক সালেহ আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে। হাইওয়ে পুলিশের খাটিহাতা ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, হাইওয়ে পুলিশের একটি বিশেষ দল ভোররাতে খাটিহাতা বিশ্বরোড মোড়ে মাইক্রোবাসটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪১০টি ভারতীয় জর্জেট শাড়ি। তিনি জানান, আটককৃত শাড়ির বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৩ ঘ.