চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়।
রোববার তিনি বলেছেন, "চট্টগ্রামের মতো সম্ভাবনাময় ও সমৃদ্ধশালী অঞ্চলকে সুবিধা ও অধিকারবঞ্চিত রেখে জাতির কাঙ্খিত অগ্রগতি সম্ভব নয়। তাই জাতীয় স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন অপরিহার্য।"
চট্টগ্রাম জার্নালিস্টস ফোরাম ঢাকা'র (সিজেএফডি) উদ্যোগে 'জাতীয় অগ্রগতির স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনা' শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিজেএফডি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জনানো হয়।
দেবাশীষ রায় বলেন, "জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামে যে ভয়াবহ গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট বিরাজ করছে তা সমাধানে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে।"
সিজেএফডি সভাপতি শীলব্রত বড়
bdnews24