ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনা কোম্পানি সান কেয়ারের 'সুইট বেবি' এবং ইয়াশ লি'র 'ইয়াশ লি-১' ও ইয়াশ লি-২ ব্র্যান্ডের দুধ অনুমোদন ছাড়াই বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। সান কেয়ার ও ইয়াশলি কোম্পানির দুধে মেলামাইন থাকার কথা খোদ চীনা কর্তৃপক্ষই বাংলাদেশকে জানিয়েছে।
নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওই চীনা দুধ এতদিন ধরে বাজারে বিক্রি হচ্ছে। আর খাদ্যে মেলামাইনের উপস্থিতি পরীক্ষা করার উপকরণই দেশের এ বিষয়ক প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ মান পরীক্ষণ প্রতিষ্ঠানের (বিএসটিআই) কাছে নেই।
বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ রোববার মন্ত্রণালয়ে বিষাক্ত গুঁড়ো দুধ আমদানি ও এর বাজারজাত কিভাবে সম্ভব হয়েছে তার কারণ নিয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন।
সচিব জানান, অনুমোদন ছাড়াই ওই সন্দেহজনক শিশুখাদ্য বাজারজাতের অভিযোগে ঢাকার অলওয়ে ট্রেডিং লিমিটেড এবং চট্টগ্রামের মৌ এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ মান পরীক্ষণ প্রতিষ্ঠানের (বিএসটিআই) কাছে মেলামাইনের উপস্থিতি পরীক্ষার সরঞ্জাম না থাকায় তা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।
এসব সংগ্রহ করা সম্ভব হলে দুধ পরীক্ষা করতে কমপক্ষে ছয় থেকে সাতদিন লাগবে। এরপর থেকে পর্যায়ক্রমে আমদানি করা সব দুধেরই মান পরীক্ষা করে দেখতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সচিব ফিরোজ আহমেদ বলেন, সান কেয়ারের সুইট বেবি এবং ইয়াশ লি'র ইয়াশলি-১ ও ইয়াশলি-২ ব্র্যান্ডের দুধ বাংলাদেশের বাজারে পাওয়া গেছে। ওই দুই কোম্পানির দুধের মধ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য 'মেলামাইনে'র উপস্থিতি রয়েছে বলে চীনা কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে।
চীন থেকে আসে এমন আরেকটি ব্যান্ডের মধ্যে সান লি-র কোনও দুধ দেশে পাওয়া যায়নি বলে সচিব জানান।
তিনি জানান, এসব দুধ আমদানি করেছে বাংলাদেশের দুটি কোম্পানি। কোম্পানি দুুটির মধ্যে অলওয়ে ইয়াশলি ব্র্যান্ডের দুধের মান পরীক্ষা এবং নিবন্ধনের জন্য প্রায় ছয় মাস আগে একবার বিএসটিআই ও নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বললে পরে আর তারা আর যোগাযোগ করেনি।
দৃশ্যত কোনও ধরণের অনুমোদন ছাড়াই তারা ঠিকই বাজারে ওই দুধ ছেড়ে নির্বিঘে
bdnews24