২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা ফিরেছেন

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে বৃহস্পতিবার রাতে ২টা ৩৫ মিনিটে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 05:55 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে বৃহস্পতিবার রাতে ২টা ৩৫ মিনিটে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব পরীক্ষিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে রাত ২টা ৩৫ মিনিটে দেশে ফিরেছেন।'' জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে উপদেষ্টা পরিষদের সদস্যসহ উর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন- তার স্ত্রী নীনা আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম। গত রোববার রাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড্রাগন এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে করে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। প্রধান উপদেষ্টা সোমবার চীন পৌঁছান। চীন সফরকালে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এসএম/জিএনএ/১১৪৮ ঘ.