২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভারতে পাচারের জন্য মজুদ করা ইউরিয়া সার আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভারতে পাচারের জন্য মজুদ করে রাখা ১৪০ বস্তা ইউরিয়া সার বৃহস্পতিবার দুপুরে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

সাতক্ষীরা, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভারতে পাচারের জন্য মজুদ করে রাখা ১৪০ বস্তা ইউরিয়া সার বৃহস্পতিবার দুপুরে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাচারকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ আবু সুফিয়ান জানান, কলারোয়ার খোরদো বাজারে অভিযান চালিয়ে ১৪০ বস্তা ইউরিয়া সার আটক করা হয়। এ সময় আব্দুল মাজেদ নামের এক ব্যক্তিকে পাচারকারী সন্দেহেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত মাজেদ উপজেলার দলুইপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে। সীমান্ত এলাকায় সার মজুদ করে রেখে পরে তা ভারতে পাচার করা হয় বলে আবু সুফিয়ান জানান। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯২৯ ঘ.