২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজার ছুটি শেষে ১৫ অক্টোবর খুলবে জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদ ও পূজার ছুটি আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদ ও পূজার ছুটি আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ক্লাস বন্ধ থাকলেও অফিসগুলোতে ছুটি থাকবে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত । ছুটি অন্য সময়গুলোতে অফিসগুলো খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৮ ঘ.