২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিডিডিআরবিতে শতশত ডায়রিয়া রোগীর ভিড়

মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শত শত রোগী আসছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী দিনে পাঁচ শ' থেকে ছয় শ' রোগী ভর্তি হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শত শত রোগী আসছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী দিনে পাঁচ শ' থেকে ছয় শ' রোগী ভর্তি হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা পেটের পীড়ার প্রকোপ বাড়ার জন্য দায়ী করেছেন বিশুদ্ধ পানির অভাব, নিম্নমানের খাদ্য ও বন্যাকে। কলেরা হাসপাতাল নামে বেশি পরিচিত এ হাসপাতালের রোগী ভর্তির দায়িত্ব্ েথাকা জ্যেষ্ঠ সেবক গোস্বামী রতন চন্দ্র জানান, মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত ৩১৭ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার ও রোববার রোগী ভর্তি হয় যথাক্রমে ৫৮১ ও ৫৩৪ জন। এ হিসেবে এখানে গত ১১ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত তিন হাজারেরও বেশি রোগী ভর্তি হয়েছে বলে জানান গোস্বামী। আইসিডিডিআরবি'র সংক্ষিপ্ত অবস্থান ইউনিটের প্রধান ডা. আজহারুল ইসলাম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সময়টা ডায়রিয়ার মৌসুম হলেও গতবারের তুলনায় এবার রোগীর সংখ্যা কম। পানির জীবাণু ডায়রিয়া সংক্রমণের প্রধান কারণ উল্লে