২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মুক্তির মেয়াদ এক মাস বেড়েছে

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে কোকোর মুক্তির মেয়াদ ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। গত ১৭ জুলাই কোকোকে সাত শর্তে দুই মাসের জন্য মুক্তি দেয় সরকার। ওই মেয়াদ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়। কোকো বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন। স্ত্রী শর্মিলা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চিকিৎসার জন্য বিদেশ নিতে সাময়িক মুক্তি দেয় সরকার। কোকোর বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতিসহ কয়েকটি মামলা রয়েছে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মা খালেদা জিয়ার সঙ্গে তিনিও গ্রেপ্তার হন। বড় ভাই তারেক রহমান গ্রেপ্তার হন ওই বছরের ৮ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/কিউএইচ/এমআই/এসকে/