পাবনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সাঁথিয়া উপজেলার ওরাট এলাকায় মঙ্গলবার সকালে ট্রাক চাপায় নিহত হয়েছেন মা ও মেয়ে।
উপজেলার গোপালপুরের হাফেজ মিনাজ উদ্দিন (৩৫) মোটরসাইকেলে স্ত্রী জয়নব খাতুন (২৭) ও মেয়ে মদিনাকে (৫) নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মিনাজ আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, সকাল ১১টার দিকে তারা সাথিঁয়া-ধুলাউড়ি সড়কের ওরাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে সার বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।
তিনি জানান, ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যায়। মারাত্মক আহত মিনাজকে রাজশাহী মেডিকের কলেজে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫০ ঘ.
bdnews24