ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফর্মস কমিশন (আরসিসি) ও বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশিদারিত্ব উদযাপনের অনুষ্ঠানে এসে রোববার ঢাকার যানজট, বিদ্যুৎ সঙ্কট, পোশাক শিল্পে অস্থিরতাসহ নানা সমস্যার কথা সরকারের শীর্ষ প্রতিনিধিদের সামনে তুলে ধরলেন ব্যবসায়ীরা।
দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ও আইন সংষ্কারের জন্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে সরকার গত বছর আরসিসি ও বিবিবিএফ প্রতিষ্ঠা করে।
প্রধান উপদেষ্টা ও বিবিবিএফ প্রধান ফখরুদ্দীন আহমেদ অনুষ্ঠানে বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়নের স্বার্থে এ পর্যন্ত বিবিবিএফের করা ২২৬টিরও বেশি সুপারিশ অনুমোদন করেছে, যেগুলো বাস্তবায়িত হয়েছে বা বাস্তবায়নের প্রক্রিয়াধীন ।"
"সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠার ধারণাটিকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে এটি আমাদের আন্তরিক চেষ্টারই একটি সূচক।"
অবশ্য 'ডায়ালগ অন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ফর ইকোনমিক ডেভেলপমেন্ট' শীর্ষক এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিদের তুলে ধরা বিভিন্ন সমস্যার কথায় 'এই অংশীদারিত্বের' ছাপ খুব বেশি ছিল না।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক আবদুর রউফ চৌধুরী বলেন, প্রতিবছর বাজেট ঘোষণার ক্ষেত্রে ব্যবসায়ীদেরও অংশগ্রহণের সুযোগ থাকা উচিৎ।
দেশের বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কথা তুলে ধরে বাংলাদেশ নিট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক প্রশ্ন রাখেন, "আগামী ৩/৪ মাসের ভেতরে আমরা কী আর কোনো নতুন কারখানা চালু করতে পারব?"
চলতি বছর সরকার আলুর বাম্পার ফলন নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত হলেও এ অনুষ্ঠানে 'আলু সাফল্যের' উল্টো পিঠের কথাও তুলে ধরলেন হিমাগার মালিক সমিতির সৈয়দ মোহাম্মদ জসিম।
তিনি বলেন, "হিমাগারের অভাবে এ বছর অন্তত চার লাখ টন আলু নষ্ট হয়ে যাবে।"
সরকারের ভিজিএফ বা ত্রাণ কর্মসূচিতে অন্যান্য খাদ্যপণ্যের সঙ্গে আলুও অন্তর্ভুক্ত করা যায় কি তা ভেবে দেখতে বলেন সৈয়দ মোহাম্মদ জসিম।
জসিম জানান, স
bdnews24