২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সংক্রান্ত আইন ও নীতির বিষয়ে মতামত চেয়েছে মন্ত্রণালয়

জ্বালানি সংক্রান্ত তিনটি খসড়া নীতির বিষয়ে বিশেষজ্ঞ ও জনসাধারণের কাছে মতামত চেয়েছে সরকার। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নীতি, নবায়নযোগ্য জ্বালানি নীতি এবং জ্বালানি সংরক্ষণ আইনের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতামত আহ্বান করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি সংক্রান্ত তিনটি খসড়া নীতির বিষয়ে বিশেষজ্ঞ ও জনসাধারণের কাছে মতামত চেয়েছে সরকার। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নীতি, নবায়নযোগ্য জ্বালানি নীতি এবং জ্বালানি সংরক্ষণ আইনের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতামত আহ্বান করে। এতে বলা হয়, বিদ্যুৎ খাতের সংস্কার, বেসরকারি অংশগ্রহণ এবং জ্বালানি সংরক্ষণ ও এর সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নীতি, নবায়নযোগ্য জ্বলানি নীতি এবং জ্বালানি সংরক্ষণ আইন প্রণয়নের কাজ চলছে। নীতি ও আইন চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, বিশেষজ্ঞ এবং জনসাধারণের কাছ থেকে মতামত আহ্বান করা হচ্ছে। পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নীতির বিষয়ে imohtad@gmail.com ও নবায়ন যোগ্য জ্বালানি নীতির বিষয়ে dir.tech@powercell.com এবং জ্বালানি সংরক্ষন আইনের বিষয়ে rahman_ekramur@yahoo.com ঠিকানায় মতামত পাঠাতে হবে। খসড়া নীতিগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.powerdivision.gov.bd) প্রকাশ করা হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নীতির আওতায় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সরকার মালিকানাধীন পুরোনো বিদ্যুৎ কেন্দ্রগুলো নবায়ন করা হবে। তবে উদ্যোক্তারা বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত হুইলিং চার্জ দিয়ে সরকারের সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এ সংক্রান্ত খসড়া নীতিমালাতে বলা আছে, মার্চেন্ট পাওয়ার প্লান্ট স্থাপনের ক্ষেত্রে বিদ্যুতের দাম আগে থেইে নির্ধারণ করা হবে না। বাজারে ক্রেতা ও চাহিদার আলোকে দাম নির্ধারণের সুযোগ থাকবে। এই দাম নির্ধারণে সরকারের কোনও ভূমিকা থাকবে না। প্রয়োজনে সরকার সহায়তা দেবে। এই নীতিমালার আওতায় স্থাপন করা কেন্দ্রর বিদ্যুৎ শিল্প প্রতিষ্ঠানসহ বড় বড় গ্রাহকরা সাধারণত ব্যবহার করবে। যোগ্যতার ক্ষেত্রে বাংলাদেশী বিনিয়োগকারীদের যে কোনও বড় প্রকল্পে বিনিয়োগ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিনিয়োগকারী কোম্পানিকে তার নিজস্ব ঝুঁকিতে বিনিয়োগ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালার আওতায় সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি নামে একটি স্বতন্ত্র কমিটি করার কথা খসড়া নীতিমালায় বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১২৩১ ঘ.