২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"দরিদ্রতমদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করতে হবে"

চলতি বছর ইথিওপিয়ায় কয়েক লাখ মানুষ খরার শিকার হয়েছে; ভারতে এক কোটি ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে এবং বার্মায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় মারা গেছে এক লাখ ২৮ হাজার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের আবহাওয়াজনিত দুর্যোগ আরো ঘন ঘন এবং বেশি শক্তি নিয়ে আঘাত হানবে বলেই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা: লিখেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

লন্ডন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছর ইথিওপিয়ায় কয়েক লাখ মানুষ খরার শিকার হয়েছে; ভারতে এক কোটি ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে এবং বার্মায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় মারা গেছে এক লাখ ২৮ হাজার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের আবহাওয়াজনিত দুর্যোগ আরো ঘন ঘন এবং বেশি শক্তি নিয়ে আঘাত হানবে বলেই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা: লিখেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার লন্ডন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছর ইথিওপিয়ায় কয়েক লাখ মানুষ খরার শিকার হয়েছে; ভারতে এক কোটি ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে এবং বার্মায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় মারা গেছে এক লাখ ২৮ হাজার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের আবহাওয়াজনিত দুর্যোগ আরো ঘন ঘন এবং বেশি শক্তি নিয়ে আঘাত হানবে বলেই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। গত ডিসেম্বরে আমি বাংলাদেশের সিডর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং সিডরে ঘরবাড়ি, সম্পদ এবং স্বজন হারানো স্থানীয় দুর্গতদের সঙ্গে কথা বলেছি। ওই বিপর্যয়ের পরও তারা যে সাহস ও সহমর্মিতা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তা দেখে আমি অভিভূত হয়েছি এবং প্রেরণা পেয়েছি। ওই সময় লতিফা নামে এক দুর্গতের সঙ্গে আমার কথা হয় যিনি ঘূর্ণিঝড়ে তার পরিবার, ঘরবাড়ি ও সম্পদ হারিয়েছেন। কয়েকফালি টিনের তৈরি এক ছাউনিই এখন লতিফা ও তার দু সন্তানের জন্য 'বাড়ি' যেখানে বসে আমাদের আলাপ হয়। তবু লতিফা সামান্য ওই আশ্রয় আর কম্বল, রান্নারপাত্র ও সাবানসহ পাওয়া কিছু ত্রাণসামগ্রীই ভাগ করে ব্যবহার করছিলেন বন্ধু হাফিসার সঙ্গে। সেভ দ্যা চিলড্রেন পরিচালিত কেন্দ্রে তপু নামে পাঁচ বছরের একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়। ঘূর্ণিঝড়ে সে তার বাবা-মা দু'জনকেই হারিয়েছে। কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় কোনো অভাব, অভিযোগ বা কষ্টের কথা নয় বরং সে বড় হয়ে একজন নৃত্যশিল্পী হয়ে ওঠার স্বপ্নের কথা জানায় আমাকে। চরম আবহাওয়া মোকাবিলায় মানুষকে আরও বেশি প্রস্তুত করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার কৌশল আলোচনা করতে আজ যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার লন্ডনে একত্রিত হয়েছে। পরিবেশবিদরা 'থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল' (আন্তর্জাতিক ভাবনা, স্থানীয় পদক্ষেপ) শ্লোগান চালু করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের স্থানীয় ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই কাজ করা দরকার। ব্রিটিশ সহায়তা বাংলাদেশের জনগণকে পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করছে। এর মধ্যে রয়েছে জেলেদের মাছ ধরার দিকে ঝোঁকা, বন্যা প্রবণ এলাকায় উঁচু ভিতের ওপর ঘর তৈরি এবং শস্য রক্ষায় ভাসমান সবজি বাগান তৈরির পরামর্শ ও সহায়তা। সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার ব্যাপারেও বাংলাদেশ সরকারকে সাহায্য করছি আমরা। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার সময় ৪০ হাজার স্বেচ্ছাসেবক বাইসাইকেল ও মেগাফোন নিয়ে প্রচার চালিয়ে ৩০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করেছিল। জলবায়ু পরিবর্তনের নেতিবাচকের ক্ষতিকর প্রভাবের সম্মুখভাগে আছে বাংলাদেশের মানুষ, কিন্তু তাদের একার পক্ষে এই প্রভাব মোকাবিলা সম্ভব নয়। আগামী বছর কোপেনহেগেনে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনার দীর্ঘমেয়াদী লক্ষ্যসহ একটি নিরপেক্ষ ও উচ্চাভিলাষী চুক্তিতে পৌঁছাতে হবে আমাদের। গত জুলাইয়ে জাপানে জি ৮ সম্মেলনে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। ওই সম্মেলনে নেতারা নিঃসরণ কমপক্ষে ৫০ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে প্রতিশ্র"ত হন। বিশ্বের দায়িত্ব জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা এবং বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীকে - যারা কিনা এজন্য সবচেয়ে কম দায়ী- এর ভয়াবহতম পরিণতি প্রতিরোধ ও তার জন্য প্রস্তুত হতে সাহায্য করা। এটা প্রায়ই বলা হয় যে, ভবিষ্যত প্রজন্মকে রক্ষার দায়িত্ব থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের। আমি বিশ্বাস করি, নিজেদের প্রজন্মকেই রক্ষার দায়িত্ব রয়েছে আমাদের। ** ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার এর এ নিবন্ধটি ডিএফআইডি-র কাছ থেকে পাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১৮০১ঘ.