২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ ও হত্যার দায়ে ফেনীতে দুইজনের ফাঁসির আদেশ

প্রায় দশ বছর আগে অজ্ঞাত পরিচয় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে ফেনীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ফেনী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় দশ বছর আগে অজ্ঞাত পরিচয় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে ফেনীর একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মিরগঞ্জ গ্রামের আমানউল্যাহর ছেলে নুরুল আলম (৩০) এবং গোলাপের রহমানের ছেলে আহসান উল্যাহ (৩২)। এছাড়া সোনাগাজী উপজেলার চরকৃষ্ণজয় গ্রামের মকবুল আহমদের ছেলে মাহবুবুল হক বলিকে ৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর দুই আসামি শাহ আলম ও শাহ এমরান সোহেলকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সহকারি সরকারি কৌসুলি (এপিপি) দ্বিজেন্দ্রলাল কংসবণিক জানান, আসামিরা ১৯৯৮ সালের ১২ জুলাই এক অজ্ঞাতনামা তরুণীকে (১৮) অপহরণ করে ধর্ষণ এবং পরে গলাটিপে হত্যা করে। পরে লাশ সোনাগাজীর ২ নম্বর স্লুইস গেট এলাকায় বেড়িবাঁধের কাছে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন সোনাগাজী থানার উপ-পরিদর্শক শুভদর্শন বড়