ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলশি গ্রামের এক মাদ্রাসা ছাত্রকে হত্যার দায়ে সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মঈনউদ্দিন, আমিরুল মোল্লা, জামিরুল মোল্লা, শাহাজাহান মোল্লা, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম ও তাইজাল বিশ্বাস।
আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ মামলায় হলে তাদের আরও দুই বছর করে কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি শাহাজাহান বিশ্বাসকে খালাস দিয়েছে আদালত।
২০০৩ সালের ১৫ ফেব্র"য়ারি রাতে মাদ্রাসা ছাত্র আনিসুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
নিহতের বাবা আইয়ুব হোসেন পরদিন হরিণাকুণ্ডু থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আট জনকে আসামি করে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০০৮ ঘ.
bdnews24