সীতাকুণ্ডে মাইক্রোবাস খাদে পড়ে দুই সন্তানসহ মা নিহত
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় বুধবার একটি মাইক্রোবাস খাদে পড়ে এক মহিলা এবং তার দুই সন্তান নিহত হয়েছে।
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় বুধবার একটি মাইক্রোবাস খাদে পড়ে এক মহিলা এবং তার দুই সন্তান নিহত হয়েছে।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দক্ষিণ মঘাদিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী সামিনা আক্তার (৩৫), তার ১০ বছর বয়সী ছেলে সেফায়েত উল্লাহ এবং ৫ বছর বয়সী মেয়ে তামান্না।
দুর্ঘটনায় আহত সাইফুদ্দিন (১৩) ও রোজিনা (২২) নামে দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সাড়ে ৬টার দিকে বার আউলিয়া এলাকায় একটি কালভার্টের ওপর থেকে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।"
এতে সামিনা ও সেফায়েত ঘটনাস্থলেই মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তামান্না মারা যায় চমেক হাসপাতালে।
সামিনা মধ্যপ্রাচ্যপ্রবাসীকে স্বামী মোজাম্মেল হোসেনকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমানব÷
