২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ

ভুয়া বিল-ভাউচার দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার মামলায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া বিল-ভাউচার দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার মামলায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন। নাজিমউল্লাহকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আগামী ৯ সেপ্টেম্বর আদালতে দাখিল করারও আদেশ দিয়েছেন বিচারক। দুর্নীতি দমন কমিশন গত ১৪ মে রমনা থানায় মামলাটি দায়ের করে। গত ১ সেপ্টেম্বর আদালতে নাজিমউল্লাহর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, নাজিমউল্লাহ চৌধুরী রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বপালনকালে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে সরকারের ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/এসকে/১৮৫৬ঘ.