২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ৪৩ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে আছে

কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর ও লালমনিরহাটে প্রায় ৪৩ হাজার হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য রোপা আমন ক্ষেত, বীজতলা ও সবজি বাগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর ও লালমনিরহাটে প্রায় ৪৩ হাজার হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য রোপা আমন ক্ষেত, বীজতলা ও সবজি বাগান। পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের পানি কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। এদিকে তিস্তা নদীর পানি কমে যাওয়ায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ভাঙন অব্যাহত থাকায় তিন শতাধিক বাড়িঘর এবং কয়েকশত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের প্রতিনিধির পাঠানো খবর: চাঁপাইনবাবগঞ্জ: পদ্মা ও মহানন্দা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মার পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্ন্য়ন বোর্ড জানায়, পদ্মা ও মহানন্দা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর উপজেলার আলাতুলী, নারায়ণপুর, চরবাগডাঙ্গা ও সুন্দরপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের নিম্নাঞ্চল ও চর এলাকার প্রায় ৭/৮ শত মানুষ বাড়িঘর সরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আরও কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চর এলাকা ডুবলেও বাঁধ থাকার কারণে এখনও বন্যা দেখা দেয়নি। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশংকা রয়েছে। জেলা কৃষি স