২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাতার দাবিতে খুলনা অঞ্চলের নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু

অন্তর্বতীকালীন ভাতা পরিশোধের দাবিতে খুলনা অঞ্চলের আট শতাধিক নৌযান শ্রমিক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন শ্রমিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অন্তর্বতীকালীন ভাতা পরিশোধের দাবিতে খুলনা অঞ্চলের আট শতাধিক নৌযান শ্রমিক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন শ্রমিক নেতারা। এ অঞ্চলের নৌপথে চলাচলকারী বার্জ, কার্গো, ফ্লাট, টুইং বোট ও যাত্রীবাহী লঞ্চে মঙ্গলবার কোনো শ্রমিক কাজ করেননি। ফলে নৌপথে সাধারণ পণ্য ও যাত্রী পরিবহন বিঘি