ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সিএনজি চালিত যানবাহনে ব্যবহৃত নিম্নমানের সিলিন্ডার জব্দে সোমবার থেকে অভিযান শুরু করেছে বিস্ফোরক অধিদপ্তর। প্রথম দিনে গুলিস্তানে চারটি লেগুনা গাড়ির সিলিন্ডার জব্দ করা হয়।
বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকদের জানান, লেগুনা চারটিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত।
পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় অভিযান পরিচালনা করেন বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরার তাদের সহযোগিতা করেন।
গুলিস্তান-জজকোর্ট ও গুলিস্তান-নিউ মার্কেট রুটের গাড়িতে তল্লাশির খবর পেয়ে গুলিস্তান এলাকায় পরে আর কোনো লেগুনা গাড়ি প্রবেশ করেনি।
বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক প্রকৌশলী এএইচএম নুরুজ্জামান বলেন, "চারটি লেগুনা গাড়ির সিএনজিতে রূপান্তরে যেমন ত্র"টি রয়েছে তেমনি এতে ব্যবহার করা সিলিন্ডারগুলোও নি
bdnews24