ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সিম্পোজিয়ামে যোগ দিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাত সোয়া আটটায় প্রেসিডেন্ট গ্রিমসন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাকে স্বাগত জানান।"
ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের তিনটি অঙ্গসংস্থা আয়োজিত 'দক্ষিণ এশিয়া অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা' শীর্ষ সিম্পোজিয়ামে অংশ নেবেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট এটি সোমবার থেকে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।
র্যাগনার গ্রিমসন শনিবার সমাপনী দিনে বক্তব্য দেবেন বলে নির্ধারিত রয়েছে।
র্যাগনার গ্রিমসনের মঙ্গলবার রাতে ঢাকায় আসার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরবি/এসকে/২২২৫ঘ.
bdnews24