২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যান্ডের প্রেসিডেন্ট আসছেন শুক্রবার

আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র‌্যাগনার গ্রিমসন তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 06:56 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র‌্যাগনার গ্রিমসন তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছেন। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানেও অংশ নেবেন। রাষ্ট্রপতির উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আইসল্যান্ডের প্রেসিডেন্টকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন।" শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি' শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন ওলাফুর র‌্যাগনার। গত সোমবার শুরু হওয়া এ সম্মেলন যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি। সহযোগিতা করছে বিশ্ব আবহাওয়া সংস্থা, এসকাপ এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সফরকালে ওলাফুর র‌্যাগনার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ঘূর্ণিঝড় সিডর দুর্গত এলাকা পরিদর্শন করবেন। এছাড়া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/কিউএইচ/এমআই/১২৪৯ ঘ.