২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভারতগামী বাস থেকে সিগারেট ও ট্রাউজার উদ্ধার

বেনাপোলের আমড়াখালি এলাকায় বৃহস্পতিবার বিকেলে ঢাকা-কোলকাতা রুটের একটি বাস তল্লাশি করে বেশ কিছু সিগারেট ও ট্রাউজার আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

বেনাপোল, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেনাপোলের আমড়াখালি এলাকায় বৃহস্পতিবার বিকেলে ঢাকা-কোলকাতা রুটের একটি বাস তল্লাশি করে বেশ কিছু সিগারেট ও ট্রাউজার আটক করা হয়েছে। এসব সিগারেট ও ট্রাউজার ভারত পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ রাইফেলস- বিডিআর এর কর্মকর্তারা। আটককৃত মালের দাম প্রায় এক কোটি টাকা বলে তারা জানান। বিডিআর কর্মকর্তা আব্দুল গনি সাংবাদিকদের জানান, গোপনে খবর পেয়ে আমড়াখালি এলাকায় ভারতগামী ডই-২৩ই২৭৪০ নম্বরের বাসে অভিযান চালিয়ে ট্রাউজার ও টিপটপ ব্র্যান্ডের সিগারেট আটক করা হয়। আটককৃত সিগারেট ও ট্রাউজার বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.