ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাখনের স্ত্রী হাসমত জাহান হাসু (৬১) মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর সোয়া চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান বলে প্রয়াতের আত্মীয় আশফাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট প্রয়াতের গুলশানের বাসায় তার কুলখানি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১০৪০ ঘ.
bdnews24