সাভার, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাইচে অংশ নেওয়ার জন্য অনুশীলনকালে বুধবার তুরাগ নদীতে নৌকা ডুবে ইউনুস খান (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোলিয়া ঘাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ইউনুস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম ইয়াসিন খান।
সাভার থানার উপ-পরিদর্শক জিয়উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার নৌকাবাইচে অংশ নেয়ার জন্য ইউনুস বুধবার সকালে সাভার আসেন। দুপুরে তুরাগ নদীতে একটি ছোট ডিঙ্গি নৌকায় অনুশীলনের সময় তলা ফুটো হয়ে নৌকাটি ডুবে যায়। নৌকার সঙ্গে তিনিও তুরাগ নদীতে তলিয়ে যান। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪৮ ঘ.
bdnews24