২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় 'বন্দুকযুদ্ধে' সর্বহারা নেতা নিহত

রাজশাহীর বাগমারা উপজেলায় বুধবার ভোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ সংগঠন সর্বহারা পার্টির এক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

রাজশাহী, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় বুধবার ভোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ সংগঠন সর্বহারা পার্টির এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম সিরাজুল ইসলাম। তার বাড়ি বাগমারার নামকান গ্রামে। সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা সিরাজের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার। সিরাজকে মঙ্গলবার আত্রাই উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিরাজকে নিয়ে পুলিশের একটি দল ভোর ৬টার দিকে বাগমারার গোয়ালকান্দি মধ্যপাড়া গ্রামে পৌঁছলে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।" দুই পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে সিরাজুল গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে গোলাম সারোয়ার জানান। ঘটনাস্থল থেকে বেশ একটি শাটার গান এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৪ ঘ.