ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধিত হওয়া ছাড়া কোন রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এবং নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়ের মধ্যেই নিবন্ধিত হতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয়ে 'প্রথম ঢাকা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা'র উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা একথা বলেন।
সিইসি বলেন, "নির্বাচনে অংশ নিতে হলে নিবন্ধন করতেই হবে। যেসব দল নিবন্ধন করবে ইসি কেবল তাদের সঙ্গেই 'ডিল' করবে। নিবন্ধন করা না হলে দেশের প্রায় এক দেড়শ' রাজনৈতিক দলের সঙ্গে কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবেনা।"
২৭ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর আবেদন গ্রহণ শেষে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করবে ইসি। সোমবার এ সময়সীমা ঘোষণা করা হয়।
মঙ্গলবার ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত রাজনৈতিক দল (নিবন্ধীকরণ) বিধিমালা, ২০০৮-এর প্রজ্ঞাপন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে ইসি।
প্রজ্ঞাপন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনকালে ১০টি আবশ্যকীয় দলিল সংযুক্ত করতে হবে। এগুলো হলো
bdnews24