২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট কারের ধাক্কায় চট্টগ্রামে স্কুলশিক্ষক নিহত

নগরীর বটতল এলাকায় শনিবাার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় একজন স্কুল শিক্ষক মারা গেছেন। নিহত খায়রুননেছা বেগম (৪৮) জে. বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কুলগাঁও এলাকার খাজা রোডের বাসিন্দা আজিজুর রহমানের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বটতল এলাকায় শনিবাার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় একজন স্কুল শিক্ষক মারা গেছেন। নিহত খায়রুননেছা বেগম (৪৮) জে. বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কুলগাঁও এলাকার খাজা রোডের বাসিন্দা আজিজুর রহমানের স্ত্রী। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আনুমানিক আড়াইটার দিকে খায়রুননেছা স্কুল থেকে বের হয়ে মূল সড়কে ওঠার পরই একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। ওসি জানান, প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১২ ঘ.