২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্কুলছাত্র খুন, গ্রেপ্তার ৪

সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোটওয়ালিয়া পাড়ায় স্কুলছাত্র রনিকে (১৩) জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

সাভার, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোটওয়ালিয়া পাড়ায় স্কুলছাত্র রনিকে (১৩) জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মাসুদ আহম্মেদ (১৮), খোকন মিয়া (২৫), ফিরোজ (২৫) ও আওলাদ (১৮)। নিহত রনি ছোটওয়ালিয়া পাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। সে বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় ফারুক হোসেন সাভার থানায় একটি মামলা করেছেন। সাভার থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, ছোটওয়ালিয়া পাড়া এলাকার রহিমের পরিত্যাক্ত জমি থেকে রনির গলাকাটা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ফারুক হোসেন জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ওই চারজন রনিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তারা। শনিবার সকালে এলাকাবাসী লাশ দেখে তাদের খবর দেয়। সাভার থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত চার তরুণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনিকে বাড়ি থেকে ডেকে আনার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে- রনিকে নিয়ে তারা রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুরেছে, খাওয়া-দাওয়াও করেছে। তবে রনি খুনের সঙ্গে তারা জড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.